রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নরসিংদীতে পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

নরসিংদীতে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৩টায় নরসিংদীর মাধবদী থানাধীন পাঁচদোনা মোড়ে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণদের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে পটগান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে মিজানুর রহমান পান্নার নেতৃত্বে রূপান্তর শিল্প গোষ্ঠী, খুলনার শিল্পীরা অংশগ্রহণ করেন। পরিবেশনায় ছিলেন হিরন্ময় মালাকার, পুষ্পজিৎ বিশ্বাস, সোমা হালদার, শ্যামল মন্ডল, অংশু পতি বাংগচী, শংকর বৈরাগী, সিমা সাহা, বাসুদেব মন্ডল ও স্মৃতি গাইন।
এসময় উপস্থিত ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর খন্দকার রিয়াজ হোসাইন, সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর নুর মোহাম্মদ, মনিটরিং ফ্যাসিলিটেটর আমজাদ হোসেন ও মো. ইয়াকুব মাজি, আলহাজ্ব লাল মিয়া মেম্বার, শামীম আহসান দেলু, মতিউর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের আন্তঃপ্রজন্ম ক্লাবের সদস্য ও স্থানীয় জনগণ।
অনুষ্ঠানে উপস্থিত সবাই উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..