রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাঞ্ছারামপুরে গ্যাস সিন্ডিকেটবিরোধী অভিযান, ১৩ ডিলারকে জরিমানা

মোস্তাফিজুর রহমান বাপ্পি বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
  • আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গ্যাস সিলিন্ডার বাজারজাতকরণে সিন্ডিকেট প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (০৫ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা ভূমি কর্মকর্তা রবিউল হাসান ভূইয়া। এ সময় দুর্গারামপুর থেকে আসাদনগর সড়ক পর্যন্ত বিভিন্ন এলপিজি সার্ভিস পয়েন্টে অভিযান চালিয়ে ১৩ জন ডিলারকে মোট ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ক্রেতাদের বিক্রয় রশিদ না দেওয়া এবং মেমো প্রদানের পরও তার মূল কপি নিজেদের কাছে রেখে দেওয়া। এছাড়া ডিলাররা সম্মিলিতভাবে একটি সিন্ডিকেট গড়ে তুলে গ্যাস ব্যবসায় অনিয়ম করে আসছিল বলে জানা যায়।
উপজেলা ভূমি কর্মকর্তা রবিউল হাসান ভূইয়া বলেন,
“গ্যাস বাজারে সিন্ডিকেট ভাঙতে নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা এ অভিযানের প্রশংসা করে বলেন, এটি ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..