সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

সোনাইমুড়ীতে যাত্রা শুরু চাষীরহাট নিউ মার্কেট

রবিউল হাসান, (সোনাইমুড়ী) নোয়াখালী:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

নোয়াখালীর  সোনাইমুড়ী -তে নতুন বাণিজ্যিক সম্ভাবনার দুয়ার খুলেছে চাষীরহাট নিউ মার্কেট। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এই আধুনিক বাজারটি।
বৃহস্পতিবার (০২ মার্চ) সন্ধ্যায় উপজেলার চাষীরহাট নতুন বাজারে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে মার্কেটটির উদ্বোধন করেন, ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতারা। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, চাষীরহাট নিউ মার্কেট কেবল একটি বাজার নয়, এটি সোনাইমুড়ীর অর্থনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আধুনিক অবকাঠামো, প্রশস্ত দোকান, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যাপ্ত চলাচলের সুবিধা—সবকিছু মিলিয়ে ক্রেতাদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
মার্কেটটিতে মাছ, মাংস, শাকসবজি, ফলমূল, মুদি দোকান ছাড়াও পোশাক ও হার্ডওয়্যার সামগ্রীর দোকান রয়েছে। পাশাপাশি খাবার হোটেল, ফুচকা ও চটপটির দোকানও রয়েছে। ফলে দৈনন্দিন প্রয়োজনীয় প্রায় সব পণ্যই এখন এক ছাদের নিচে পাওয়া যাবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নতুন এই মার্কেট চালুর ফলে এলাকায় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে। অন্যদিকে, ক্রেতাদের মতে, আগে বিভিন্ন স্থানে ঘুরে কেনাকাটা করতে হলেও এখন এক জায়গাতেই সবকিছু পাওয়া যাচ্ছে, যা সময় ও খরচ—দুটিই সাশ্রয় করছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..