রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

হোমনায় সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী

মোঃ আনিসুর রহমান, হোমনা প্রতিনিধি (কুমিল্লা):
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

কুমিল্লার হোমনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক কার্যপর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা সদরের লঞ্চঘাট রোডস্থ ফুড সিটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আমার বার্তা পত্রিকার হোমনা প্রতিনিধি সাংবাদিক মোঃ মোরশিদ আলমের সভাপতিত্বে এবং দৈনিক দেশ রূপান্তর পত্রিকার হোমনা প্রতিনিধি ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি দেলোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি, দৈনিক মানবজমিন ও এশিয়ান টেলিভিশনের হোমনা প্রতিনিধি সৈয়দ আনোয়ার।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ আবুল কাশেম ভূঁইয়া, দৈনিক সংগ্রাম প্রতিদিন হোমনা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান, সাংবাদিক মোঃ মুকবল হোসেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, সাংবাদিক মোঃ তারিকুল ইসলাম তারেক, মোঃ শফিকুল ইসলাম মুন্না, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ সাইদুর রহমান, মোঃ জয়নালসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তৃণমূল সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, দেশব্যাপী নির্যাতিত ও নিপীড়িত সংবাদকর্মীদের পাশে দাঁড়িয়ে কাজ করছে সংগঠনটি। এ সময় সাংবাদিকদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এবং সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের আহ্বানে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে আগামী ৭ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আগামী ১ থেকে ৭ মে ‘১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬’ উদযাপনের সিদ্ধান্তের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..