রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

‘ডিপ স্টেট’ থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব: আসিফ মাহমুদের দাবি

সংগ্রাম প্রতিদিন ডেক্স :
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, ‘ডিপ স্টেট’ থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁর এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভায় আসিফ মাহমুদ এই তথ্য জানান।
পরে শুক্রবার বিকেলে মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “ডিপ স্টেটে বৈদেশিকসহ অনেক পক্ষ ছিল, তাই কারও নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে চাইনি। তবে অন্তর্বর্তী সরকারের প্রথম কয়েক মাসে বিভিন্ন আলোচনায় তাদের পক্ষ থেকে বলা হয়েছিল, কিছু স্বার্থ রক্ষা করলে তারা সরকারকে দীর্ঘসময় ক্ষমতায় রাখতে আগ্রহী।”
তিনি আরও উল্লেখ করেন, প্রস্তাবে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের কার্যক্রমকে বৈধতা দেওয়ার বিষয়ও ছিল। তবে অন্তর্বর্তী সরকার ওই প্রস্তাবে আগ্রহ দেখায়নি এবং নির্বাচন করানোর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ থাকায় ডিপ স্টেটের সঙ্গে কোনো সমঝোতায় যায়নি।
এছাড়া এনসিপির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ১০ মার্চ রাজশাহীতে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, ‘শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ডিপ স্টেট জড়িত’, কিন্তু তিনি কারা সেই ডিপ স্টেট, তা স্পষ্ট করেননি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..