শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
‘ডিপ স্টেট’ থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব: আসিফ মাহমুদের দাবি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত ফেনীতে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় ২০ জন আহত মুক্তিযুদ্ধের গৌরব খাটো করা যাবে না: তারেক রহমান পাটুরিয়া ফেরিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে পুলিশ হত্যার বিচার: আইজিপির কঠোর বার্তা কলাবাগানে সন্ত্রাসী হামলা: ২০০ গাছ কেটে লাখ টাকার ক্ষতি খোকসায় মানবিক সহায়তা: দুর্ঘটনায় নিহত ৩ পরিবারের মাঝে নগদ প্রদান নোয়াখালীর সোনাইমুড়ীতে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রাঙ্গাবালীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ, সৎ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে

কলাবাগানে সন্ত্রাসী হামলা: ২০০ গাছ কেটে লাখ টাকার ক্ষতি

রবিউল হাসান, (সোনাইমুড়ী) নোয়াখালী:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গভীর রাতে একটি কলাবাগানে হামলা চালিয়ে প্রায় ২০০টি কলা গাছ কেটে ধ্বংস করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সালে আহমদ (৫০)।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়।
ভুক্তভোগী সালে আহমদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে তার প্রতিবেশী জয়নাল আবেদীন ফারুক লোকজন নিয়ে তার চাষ করা কলাগাছগুলো দেশীয় অস্ত্র দিয়ে কেটে ফেলে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়। এর আগে গত ২৪ মার্চ রাতে তার বাগান থেকে ৯টি কলার ছড়া চুরি হয়। পরে তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুলে ধরেন। এছাড়া তার বাড়ির পাশের দুটি গাছও কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, একই এলাকার মৃত নুরুল হকের ছেলে জয়নাল আবেদীন ফারুকের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। গত ২৩ মার্চ আসরের নামাজের পর শিবপুর বাজারে এ নিয়ে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, ক্রয়কৃত সাড়ে ২৫ শতাংশ জমির মধ্যে প্রায় ৮ শতাংশ জমি জোরপূর্বক দখলে রেখেছে অভিযুক্ত ব্যক্তি।
স্থানীয়দের মতে, রাতের আঁধারে কে বা কারা এই নাশকতা চালিয়েছে, যা অত্যন্ত অমানবিক।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..