রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সোনাইমুড়ীতে ইমাম-মোয়াজ্জেমদের মাঝে ঈদ উপহার বিতরণ

রবিউল হাসান, (সোনাইমুড়ী) নোয়াখালী:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে ৮০ জন ইমাম-মোয়াজ্জেম ও বিএনপির ৫০০-এর বেশি নেতা-কর্মীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ. এম. আবেদ হোসেনের ছেলে এইচ. এম. শাহাদাত হোসেন জনি (জনতার জনি ভাই)-এর উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে বজরা ইসলামগঞ্জ বাজারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
৭ নং বজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক বেগমগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডার এইচ. এম. আবেদ হোসেনের সভাপতিত্বে এবং বজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও চট্টগ্রাম বিভাগ যুবদলের সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মাহমুদ হাসান শাকিল।
এছাড়াও উপস্থিত ছিলেন ৭ নং বজরা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, ছাত্রদল সভাপতি মো. ইউসুফ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মো. আকবর, ছাত্রদলের সহ-সভাপতি মো. ইউসুফ মির্জা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..