রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নরসিংদীতে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
Oplus_16908288

নরসিংদীর আমদিয়া ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আমদিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ ২০২৬) আমদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো. আয়নুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আহসান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রমজান, সহ-সভাপতি মাহবুবুর রহমান বাবু, আমদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিকদল নেতা তাইজুল ইসলাম এবং আমদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফফার।
এছাড়াও ছাত্রদল নেতা আজিজুল হক আকাশ, সনেট মোল্লা, ছাত্রদল নেতা ফরহাদ ও সাবেক ছাত্রনেতা আশিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম মিয়া।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..