সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

নরসিংদীতে মানবকল্যাণ ফাউন্ডেশন ইফতার মাহফিল

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
Oplus_16908288

পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর আমদিয়া ইউনিয়নের চাঁনগাও গ্রামে মানবকল্যাণ ফাউন্ডেশন ও ইসলামিক পাঠাগারের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) চাঁনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসান উল্লাহ, সভাপতি, আমদিয়া ইউনিয়ন যুবদল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়খ সিফাত হাসান, প্রতিষ্ঠাতা ও পরিচালক, আদ দাওয়াহ ইসলামিক একাডেমি, ডহরীর টেক।
অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বশির আহমেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি, আমদিয়া ইউনিয়ন যুবদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হোসাইন, সাব-ইন্সপেক্টর, রূপগঞ্জ থানা; মোঃ আওলাদ হোসেন, অ্যাডভোকেট, জজ কোর্ট নরসিংদী; খোরশেদ আলম, সাবেক সভাপতি, আমদিয়া ইউনিয়ন যুবদল; ইঞ্জিনিয়ার তোফায়েল আহম্মেদ; মোঃ এমদাদুল হোসাইন, সাব-ইন্সপেক্টর, খিলগাঁও থানা; আফজাল হোসেন মকবুল, স্বাস্থ্য পরিদর্শক, আমদিয়া ইউনিয়ন; এনামুল হোসাইন সজিব, সিনিয়র অফিসার, চারু, ঢাকা; যুবদল নেতা সোলমান; মোঃ জাকারিয়া, সমাজসেবক; মোঃ আব্দুর রউফ, শিক্ষক এবং মোঃ শাখাওয়াত হোসাইন, সিনিয়র অফিসার, এনসিসি ব্যাংক।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান আলোচক শায়খ সিফাত হাসান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মানবকল্যাণ ফাউন্ডেশন ও ইসলামিক পাঠাগারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..