মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন , ই-পেপার

উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। চিকিৎসকদের পরামর্শে আজ (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..