রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই

আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার হয়ে জীবিকার একমাত্র সম্বল হারানো অটোভ্যান চালক আকালু মিয়ার পাশে দাঁড়িয়েছেন লন্ডন প্রবাসী দুই ভাই। তাদের সহায়তায় নতুন একটি অটোভ্যান পেয়ে আবারও জীবিকা নির্বাহের সুযোগ ফিরে পেয়েছেন তিনি।
জানা যায়, সম্প্রতি বকশীগঞ্জ এলাকায় দুর্বৃত্তরা আকালু মিয়ার অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। এতে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে তিনি চরম বিপাকে পড়েন।
বিষয়টি জানার পর সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের দুই ছেলে, লন্ডন প্রবাসী সাঈদ হাসান ও শফিকুল ইসলাম মানবিক উদ্যোগ নিয়ে আকালু মিয়ার জন্য একটি নতুন অটোভ্যান কিনে দেন।
নতুন অটোভ্যান পেয়ে আকালু মিয়া আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহায়তার মাধ্যমে তিনি আবারও স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহের সুযোগ পেয়েছেন।
স্থানীয়রা জানান, বিদেশে অবস্থান করেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দুই প্রবাসী যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..