রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন

মো. ফোরকান উদ্দিন সুজন সুবর্ণচর উপজেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
Oplus_16908288

নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সীমান্তবর্তী চর আজমল এলাকায় চারটি পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেছেন।
আজ দুপুরে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর মজিদ গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজপতি মো. নিজাম উদ্দিন, আলা উদ্দিন এবং ভুক্তভোগী পরিবারের সদস্য মো. ইলিয়াস, মো. আজাদ, জোসনা বেগম, ইয়াসমিন আক্তার ও সাবানা বেগমসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, চর আজমল গ্রামের সরকারি নথিভুক্ত একটি জমির সীমানা দিয়ে দীর্ঘ ১৮ বছর ধরে স্থানীয় আবু বক্কর ছিদ্দিকের পুত্র মো. ইলিয়াসসহ চারটি পরিবারের সদস্যরা চলাচল করে আসছেন। তবে রাস্তাটি দীর্ঘদিন অনুপযোগী থাকায় তাদের নানা ভোগান্তি পোহাতে হয়েছে। বর্ষা মৌসুমে ছোট ছোট শিশুদের বুকসমান পানি পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হতো। এমনকি গত বর্ষায় এক গর্ভবতী নারীকে নিয়ে পরিবারটি চরম বিপাকে পড়ে।
ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি বন্দোবস্তের এই জমি ৯৯ বছর পূর্ণ হওয়ার আগে বিক্রির সুযোগ না থাকলেও স্থানীয় আবুল খায়ের কয়েক বছর আগে অনিয়মের মাধ্যমে জমিটি ক্রয় করেন। পরবর্তীতে তিনি ওই জমির উত্তর পাশের সীমানা দিয়ে তাদের চলাচলে বাধা দেন।
তারা জানান, বিষয়টি সমাধানের জন্য জমিটি দ্বিগুণ দামে ক্রয় অথবা দ্বিগুণ জমির বিনিময়ের প্রস্তাব দেওয়া হলেও আবুল খায়ের তা প্রত্যাখ্যান করেন। পরে স্থানীয় সমাজপতিদের কাছে বিচার চাওয়া হলেও কোনো সমাধান হয়নি। এমনকি চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্ত পক্ষ সেখানে হাজির হয়নি বলে দাবি করেন তারা।
ভুক্তভোগীরা আরও জানান, স্থানীয়দের পরামর্শে তারা মাটি ভরাট করে রাস্তাটি চলাচলের উপযোগী করলে আবুল খায়ের ও তার ছেলেরা হামলা-মামলার হুমকি দেন। পাশাপাশি পরিবারের নারীদের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও তোলেন তারা। সম্প্রতি আবুল খায়েরের মেয়েকে দিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে সংবাদ প্রচার করিয়ে ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীরা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার এবং চার পরিবারের চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবি জানান। এ সময় শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে গ্রামবাসীর পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..