রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

রবিউল হাসান, (সোনাইমুড়ী) নোয়াখালী:
  • আপলোডের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

নোয়াখালীর সদর উপজেলার মাইজদীতে ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রির সময় পান্না আক্তার (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে শনিবার রাত ৮টার দিকে মাইজদী শহরের হাসপাতাল রোডের মেট্রো হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পান্না আক্তার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের হাজী বাড়ি এলাকার মৃত আব্দুল গফুরের মেয়ে।
অভিযান সূত্রে জানা যায়, মাইজদী শহরের হাসপাতাল রোড এলাকায় ইয়াবা কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অবস্থান নেয়। এ সময় চিকিৎসক দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সেখানে এলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রেতা সেজে অভিযান পরিচালনা করেন। পরে হাতেনাতে ১৫০ পিস ইয়াবাসহ পান্নাকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, ছদ্মবেশে ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। তাকে হাতেনাতে ধরতে অভিনব কৌশল অবলম্বন করা হয় এবং একপর্যায়ে ক্রেতা সেজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..