রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

তারেক রহমানকে তেবোউনের অভিনন্দন

সংগ্রাম প্রতিদিন ডেক্স :
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রেসিডেন্ট তেবোউন দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্ব ও দূরদর্শিতার প্রশংসা করেন এবং জাতীয় উন্নয়ন ও স্থিতিশীলতা এগিয়ে নিতে শক্তিশালী ও কৌশলগত শাসনের গুরুত্ব তুলে ধরেন।
আলজেরিয়ার পক্ষ থেকে বাংলাদেশ ও আলজেরিয়া-র মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট তেবোউন। দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার কথাও উল্লেখ করেন তিনি।
বার্তায় প্রেসিডেন্ট তেবোউন আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আলজিয়ার্স ও ঢাকা-র মধ্যকার সম্পর্ক আগামী দিনে আরও সম্প্রসারিত ও সুদৃঢ় হবে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..