রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাঞ্ছারামপুরে মাতৃভাষা দিবসে আলোচনা সভা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি — মোঃ মোস্তাফিজুর রহমান (বাপ্পি):
  • আপলোডের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম ফারুক ও উপজেলা সমবায় পরিদর্শক সাবিহা সুলতানার সঞ্চালনায় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রবিউল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন, বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াসিন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল আহাদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ শামীম নুর ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তুহিন কান্তি দাস, উপজেলা মহিলা কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ফজিলাতুন্নেছা, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা মহান একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
সভা শুরুর আগে কোরআন তেলাওয়াত করেন কেন্দ্রীয় মসজিদের খতিব ও পেশ ইমাম আবদুর রহমান হাকিমী এবং গীতা পাঠ করেন বাঞ্ছারামপুর পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ সূত্রধর।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..