রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জয়বাংলা স্লোগানে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : মাহমুদুল হাসান বিপুল
  • আপলোডের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে দীর্ঘদিন পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ–এর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন নেতা-কর্মী পতাকা উত্তোলন করেন। এ সময় ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল এবং নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহসহ আরও কয়েকজন নেতা-কর্মী।
প্রায় দেড় বছর পর দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের এ প্রকাশ্য উপস্থিতি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। তবে পতাকা উত্তোলন ও মোনাজাত শেষে নেতা-কর্মীরা দ্রুত কার্যালয় ত্যাগ করেন।
ঘটনার পর বগারচর ইউনিয়নজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা–এর সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং নেতা-কর্মীদের প্রকাশ্য কার্যক্রম বন্ধ ছিল।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..