বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে ২ মাসের ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ আপন জ্যাঠাইমার বিরুদ্ধে কুমিল্লায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত- ১০ ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম আত্মসমর্পণ করলেও শেখ হাসিনার গন্তব্য কারাগার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ শপথ নিয়েই বন্যার্তের পাশে সরোয়ার আলমগীর।  ​মাদকের নীল দংশনে বিপন্ন যুবসমাজ: খোকসায় বাড়ছে সামাজিক অপরাধ। নবীন জজ, আইনজীবী ও আয়কর প্র্যাকটিশনারদের সংবর্ধনা দিল হক ল একাডেমি গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট, রাঙ্গাবালীতে জমিজমার বিরোধে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  হুমকিদাতাদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রপতি–শ্রদ্ধা

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার-এ উপস্থিত হয়ে তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে এবং দলের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান-কে সঙ্গে নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শহীদ মিনারে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..