নতুন মন্ত্রিসভা গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চল থেকে একাধিক শীর্ষ নেতার নাম ঘুরছে সম্ভাব্য মন্ত্রী তালিকায়।
দলীয় সূত্রে জানা গেছে, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ মন্ত্রিসভায় থাকছেন—এ বিষয়টি প্রায় চূড়ান্ত বলেই ধরা হচ্ছে।
এছাড়া বৃহত্তর চট্টগ্রাম থেকে আরও যাঁদের নাম আলোচনায় রয়েছে, তাঁদের মধ্যে আছেন গোলাম আকবর খন্দকার, ওয়াদুদ ভূইয়া (সম্ভাব্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী),সরওয়ার জামাল নিজাম, ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, সাঈদ আল নোমান এবং হুম্মাম কাদের চৌধুরী ।
রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে এবার চট্টগ্রাম অঞ্চল থেকে একাধিক নতুন মুখ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।