রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তে এমআরএর তীব্র প্রতিবাদ

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নির্দিষ্ট সীমানার মধ্যে মোবাইল ফোন বহনে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নিষেধাজ্ঞায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। সোমবার সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় যে এই সিদ্ধান্ত বর্তমান সময়ের আধুনিক সাংবাদিকতা বিশেষ করে মাল্টিমিডিয়া ও মোবাইল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

ইসির এই পদক্ষেপকে গণমাধ্যমের স্বাধীনতা ও সংবিধান স্বীকৃত মতপ্রকাশের অধিকারের পরিপন্থি হিসেবে দেখছে সংগঠনটি।বিবৃতিতে এমআরএ জানায় যে গত ৮ ফেব্রুয়ারি জারিকৃত ইসির প্রজ্ঞাপন অনুযায়ী প্রিজাইডিং অফিসার ও নির্দিষ্ট কিছু নিরাপত্তা সদস্য ছাড়া অন্য কারো মোবাইল ফোন নিয়ে কেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রবেশাধিকার নেই।

এর ফলে মাঠ পর্যায়ে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা তাদের প্রধান কর্ম সরঞ্জাম অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এমআরএর মতে মোবাইল ফোন ছাড়া একজন মাল্টিমিডিয়া সাংবাদিকের পক্ষে তাৎক্ষণিক সংবাদ সংগ্রহ ও প্রচার করা কার্যত অসম্ভব।

এই সিদ্ধান্ত কার্যকর হলে নির্বাচনি অনিয়ম বা সংবেদনশীল পরিস্থিতির তথ্য জনগণের কাছে পৌঁছানো বাধাগ্রস্ত হবে।সংগঠনটির সভাপতি ফখরুল ইসলাম বলেন যে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সবসময় দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রেখে দেশবাসীকে সত্য তথ্য জানিয়ে আসছেন। অতীতের বিভিন্ন জাতীয় সংকট ও বিশেষ মুহূর্তে তারা নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতির আস্থা অর্জন করেছেন। অথচ বর্তমান এই হঠকারী সিদ্ধান্ত তাদের পেশাগত পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি মনে করেন যে স্বচ্ছ ও অবাধ নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা প্রয়োজন ছিল যা এই নিষেধাজ্ঞার মাধ্যমে ব্যাহত

এমআরএর সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন যে মোবাইল ফোন আধুনিক সাংবাদিকতার অবিচ্ছেদ্য অংশ। সাংবাদিকদের পেশাগত কাজে ব্যবহৃত সরঞ্জাম নিষিদ্ধ করা গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি পুনর্বিবেচনা করে সাংবাদিকদের মোবাইল ফোনসহ ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানান। এমআরএ আশা প্রকাশ করে যে একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..