রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাঞ্ছারামপুরে মাথাল মার্কায় ভোটের আহ্বান-জোনায়েদ সাকি

. মোস্তাফিজুর রহমান (বাপ্পি) বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি- (ব্রাহ্মণবাড়িয়া)
  • আপলোডের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া–৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি ও যুগপৎ আন্দোলন সমর্থিত জোট প্রার্থীর জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভা থেকে উন্নত, নিরাপদ ও বৈষম্যহীন বাঞ্ছারামপুর গড়ে তুলতে মাথাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান জোটের নেতারা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ খালেক পিএসসি। প্রার্থী ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহমান সাকি।
জোনায়েদ সাকি বলেন, “আমরা রক্তের ঋণের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছি। শহীদের আত্মত্যাগ ও নির্যাতিত মানুষের কষ্ট আমাদের দায়বদ্ধ করেছে। এই দায় শোধ করতে হলে পরিবর্তনের পক্ষে ভোট দিতে হবে।”
তিনি আরও বলেন, বাঞ্ছারামপুরের উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, মানুষের জীবনমানের উন্নয়ন। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থান—এই চার খাতে পরিকল্পিত ও টেকসই উন্নয়নই হবে অগ্রাধিকার।
৩১ দফা প্রসঙ্গে তিনি বলেন, “৩১ দফা কোনো নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি জনগণের বাঁচার কর্মসূচি। এই কর্মসূচি বাস্তবায়নের পক্ষে হ্যাঁ ভোট দিতে হবে।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রফিক সিকদার (জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি), অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ (সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি) এবং বেলাল উদ্দিন সরকারি তুহিন (যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি)।
বক্তারা বলেন, বাঞ্ছারামপুরকে নিরাপদ ও উন্নয়নমুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে সৎ ও গণমুখী নেতৃত্ব প্রয়োজন, যার প্রতীক হলো মাথাল মার্কা।
জনসভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ এবং সঞ্চালনা করেন এ কে এম মূসা। সভায় বিএনপি ও গণসংহতি আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..