রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম বন্দর এলাকায় সভা সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ :

মোহাম্মদ ইউছুফ, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি :
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
আমদানি-রফতানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে
ও জনশৃঙ্খলার স্বার্থে চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং অস্ত্র ও বিস্ফোরক বহন নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ১ ফেব্রুয়ারি রাত থেকে ২ মার্চ পর্যন্ত এক মাসের জন্য এই আদেশ কার্যকর থাকবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বন্দর সংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩নং জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিং সহ আশপাশের এলাকাগুলোতে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এসব এলাকায় যেকোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ। অস্ত্রশস্ত্র, তলোয়ার, বল্লম, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য এবং ইট-পাথর বহন বা ব্যবহার করা যাবে না।
সিএমপি জানায়, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং একটি ‘ক’ শ্রেণির অতি গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)। প্রতিদিন ৫ থেকে ৬ হাজার ভারী যানবাহন এই বন্দর দিয়ে যাতায়াত করে। বন্দর এলাকায় সভা-সমাবেশ বা মিছিলের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা আমদানি-রফতানি কার্যক্রমকে ব্যাহত করে। এটি জাতীয় অর্থনীতির জন্য যেমন ক্ষতিকর, তেমনি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।
তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা, মিছিল ও সমাবেশ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ জানিয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..