রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

১৬ দেশের ৫৭ নির্বাচন পর্যবেক্ষক আসছে জাতীয় নির্বাচনে

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

১৬ দেশের ৫৭ নির্বাচন পর্যবেক্ষক আসছে জাতীয় নির্বাচনে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত হয়েছে। এসব পর্যবেক্ষক ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথসহ গণতান্ত্রিক শাসন ও মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েকশ আন্তর্জাতিক পর্যবেক্ষকের সঙ্গে যুক্ত হবেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি বলেন, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বড় প্রতিনিধি দল পাঠাচ্ছে মালয়েশিয়া—১৪ জন। এরপর রয়েছে তুরস্ক, যারা ১২ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে। মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন। তুরস্কের পর্যবেক্ষক দলে থাকবেন কয়েকজন সংসদ সদস্য, যার নেতৃত্ব দেবেন বাংলাদেশে নিযুক্ত সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।
এছাড়া নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া (৫), জাপান (৪), পাকিস্তান (৩), ভুটান (২), মালদ্বীপ (২), ফিলিপাইন (২), জর্ডান (২), জর্জিয়া (২), রাশিয়া (২), কিরগিজস্তান (২), দক্ষিণ আফ্রিকা (২), শ্রীলঙ্কা (১), ইরান (১) ও উজবেকিস্তান (১)।
উল্লেখযোগ্য পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জলাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।
নির্বাচন পর্যবেক্ষকদের সমন্বয়ে সহায়তাকারী জ্যেষ্ঠ সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ জানান, এ পর্যন্ত প্রায় ৪০০ জন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকের আগমনের বিষয়টি নিশ্চিত হয়েছে। শিগগির আরও কয়েকটি দেশ তাদের প্রতিনিধি পাঠানোর ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।
কমনওয়েলথের ১৪ সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানার আকুফো-আদ্দো। এই দলে আরও রয়েছেন মালদ্বীপের সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস এবং মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহদ রাজি।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন লাটভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। এ মিশনে ইউরোপীয় পার্লামেন্টের আরও অন্তত সাতজন সদস্য অংশ নেবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..