রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

দেশে ফেরার পরের দুদিন যেসব কর্মসূচি তারেক রহমানের, জানালো বিএনপি

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী দুই দিনের কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেছে বিএনপি।

বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচিগুলো তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর বিমানবন্দর থেকে ৩০০ ফিট সড়কে সংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। সেখান থেকে পরে গুলশানের বাসভবনে যাবেন তিনি।
শুক্রবার বাদ জুম্মা তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

পরদিন শনিবার তিনি ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন ভবনে যাবেন। এরপর শেরেবাংলানগরে অবস্থিত পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন তিনি ইনকিলাব মঞ্চের নেতা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ বলেন, বিশাল এই কর্মসূচি সম্পূর্ণ ত্রুটিহীনভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই তিনি বিএনপির নেতাকর্মীদের সর্বোচ্চ সুশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..