রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি 
  • আপলোডের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নরসিংদী জেলা বিএনপির আয়োজনে “নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী ২০২৫” এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় নরসিংদীর মাধবদী হেরিটেজ রিসোর্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন,

“যারা অপরাধ করেছে, যারা ফৌজদারি দণ্ডবিধিতে অপরাধী, যারা সমাজে চাঁদাবাজি করে বা মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে, নদীর বালি বা অন্যের জমি দখল করে— তারা বিএনপির সদস্য হতে পারবে না। সমাজে যারা স্বচ্ছ, সৎ ও ভালো মানুষ — যেমন অবসরপ্রাপ্ত চাকরিজীবী, স্কুল-কলেজের শিক্ষক, কৃষক, শ্রমিক, ভ্যান-রিকশা চালক — তারাই বিএনপির সদস্য হতে পারবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হাসান শ্যামল, রাশেদ ইকবাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক এডভোকেট শিরিন সুলতানা, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল ও আবু ছালেহ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..