বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি

সাবেক সেনা সদস্যের স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যা, ৩০ ভরি স্বর্ণ লুট

বিশেষ প্রতিনিদি
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমানের স্ত্রী এবং মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১০টার মধ্যে উপজেলার ইছাপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের খান বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন—মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম ও মেয়ে তানহা আক্তার মীম । নিহত তানহা রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। এ সময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মিজানুর রহমান তার ছেলে ফরহাদকে নিয়ে সোনাপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। বাড়িতে ছিলেন স্ত্রী ও মেয়ে। রাত পৌনে ১০টার দিকে ফরহাদ বাড়িতে ফিরে দ্বিতীয় তলায় মা ও বোনের গলাকাটা লাশ দেখতে পান। তিনি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়দের ধারণা, সন্ধ্যার পর থেকে রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে হত্যা ও ডাকাতির ঘটনা ঘটায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক জানান, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..