সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

সিংড়ায় রাতের আ‍ঁধারে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ চুরি ও মালামাল লুটপাট

আমিনুল হক, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

নাটোরের সিংড়ায় আইনজীবী বাকি বিল্লাহ ও মাওলানা আঃ বারী রশিদী পিতা মৃত বজলুর রশিদ (বাছতুল্লাহ) তাহাদের গ্রামের বাড়িতে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।

বুধবার ( ৩০ এপ্রিল) দিবাগত রাত দুইটা হতে তিনটার মধ্যে রাতের যেকোন সময় উপজেলার সুকাশ ইউনিয়নের বেলোয়া গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এডভোকেট বাকি বিল্লাহ নাটোরে ভাড়াটিয়া বাসায় থাকতো ও তার ভাই মাওলানা আঃ বারী রশিদী সে বগুড়ায় থাকতো। তাহাদের বাড়িতে তালাবদ্ধ অবস্থায় এ চুরির ঘটনা ঘটে। তারা দুই ভাই মাঝেমধ্যে গ্রামের বাড়িতে আসতো ও মাওলানা আঃ বারী রশিদী বগুড়া থেকে দেশের বিভিন্ন জেলা/ উপজেলায় ইসলামিক জালসায় আমন্ত্রিত মেহমান হিসেবে ওয়াজ মাহফিল করত। তার মা বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় তার বোনের বাড়ি থেকে বাড়িতে এসে বাড়ির দরজা খুলতেই দেখে বাড়ির ভিতরে মোট ছয়টি ঘরে তালা ভাঙ্গা ও ঘরের আসবাবপত্র ছিন্নভিন্ন। পরে আশপাশের লোকজন কে বিষয় টি জানায় ও তার দুই ছেলেকে মোবাইল ফোনে বিষয় টি জানালে মাওলানা আঃ বারী রশিদী ও এডভোকেট বাকি বিল্লাহ নিজ বাড়িতে আসে।

এ চুরির ঘটনায় নগদ ৭০/৭২ হাজার টাকা স্বর্ণের কানের দুল, স্বর্ণের আংটি সহ চান্দির গোহনাসহ বিভিন্ন ধরনের মালামাল লুটপাট করে নিয়ে যায় দূর্বৃত্তরা।
বাড়িতে না থাকায় চোর সনাক্ত করা সম্ভব হয়নি। উক্ত ঘটনায় সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে বেবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..