সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

শরীয়তপুর তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নি’হত।

মোঃ নাদিম হোসেন (জাজিরা উপজেলা প্রতিনিধি শরীয়তপুর)
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

পদ্মাসেতু-শরীয়তপুর মহাসড়কে তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নি’হত।এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার নাওডোবা এলাকার বাবুখার ব্রিজ সংলগ্ন শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের কদম ঢালী কান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী ও মাদারীপুর শিবচর থানার বাসিন্দা শাহজাহান তালুকদারের ছেলে মিথুন তালুকদার। অপর দুইজন হলেন জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের সরদার কান্দি এলাকার ইউপি সদস্য সেকান খানের ছেলে মোহাম্মদ ওলি ও একই এলাকার মুনজু সরদারের ছেলে রমজান সরদার।
এছাড়া, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , পদ্মা সেতু দক্ষিণ এলাকার নাওডোবা বাস স্ট্যান্ড থেকে কাজিরহাটের দিকে যাওয়ার পথে বাবুখার ব্রিজ এলাকায় তিনটি মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ যুবক মারা যান ও চারজন গুরুতর হন। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। আহত বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের নাম পরিচয় পাওয়া যায় নি।

এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছেন। এছাড়াও দুইজনকে হাসপাতালে আশংকাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে । এবিষয়ে কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..