সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

মাদারীপুরে নার্সকে ধর্ষণের অভিযোগে হাসপাতাল মালিক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

মাদারীপুর জেলার শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণ মামলায় শিবচর ইউনাইটেড হসপাতালের মালিক আপেল মাহমুদকে (৪০) গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে শিবচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আপেল মাহমুদ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার মৃত চানমিয়া শিকদারের ছেলে। তার বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলাও রয়েছে।
শিবচর থানা সূত্রে জানা গেছে, শিবচর ইউনাইটেড হাসপাতালে কর্মরত একজন নার্স গত কয়েক বছর ধরে সেখানে চাকরি করতো। সেখানে থাকা অবস্থায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে হাসপাতালের মালিকের বিরুদ্ধে একটি মামলা করেছে ওই নার্সের পরিবার। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে শিবচর থানার ওসি রতন শেখ জানান, ধর্ষণ মামলার আসামি আপেল মাহমুদের নামে এর আগেও শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। তার প্রতিষ্ঠানে কর্মরত এক নার্সকে ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..