রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বিএনপির কেন্দ্রীয়নেতা  হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৭ জন নেতাকর্মীর জামিন হওয়ায় সাতক্ষীরায় শুভেচ্ছা ও আনন্দ মিছিল এবং আলোচনা সভা

এস এম হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
 : ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে প্রতিহিংসা ফরমায়েসী রায়, ৭০ বছরের সাজা অবস্থায় কারাঅন্তরীন বিএনপির কেন্দ্রীয়  প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি  হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৭ জননেতাকর্মী কোর্ট থেকে জামিন হওয়ায় সাতক্ষীরায় শুভেচ্ছা ও আনন্দ মিছিল এবং আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।   বুধবার (২৮শে আগস্ট) বিকাল ৫ টায় শহরের পরিবহন কাউন্টারের সামনে হতে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের  একাংশের আয়োজনে  এ  আনন্দ মিছিলটি বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় পরিবহন কাউন্টারের সামনে গিয়ে শেষ হয়। এর আনন্দ মিছিল পূর্ববর্তী   আলোচনা সভায় জেলা যুবদলের সাবেক  সভাপতি আবুল হাসান হাদী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক  শেখ মাছুম বিল্লাহ শাহীন,  জেলা যুবদলের সমন্বয়ক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সহ সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ, আলিমুজ্জামান আলিম,  শহর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন,
সদর থানা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান,  সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জেলা কৃষকদলের সাবেক সভাপতি আহসানুল কাদির স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলনেতা শিবলু রহমান, রুহুল আমিন প্রমুখ । অনুষ্ঠানে   বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  স্বৈরাচার শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৭ জন নেতাকর্মীকে দীর্ঘদিন কারাগারে রেখেছিলো। স্বৈরাচার সরকারের পতনের পর হাবিবুল ইসলাম হাবিবসহ সকলনেতাকর্মী জামিন পেয়েছে।  যারা উক্ত মিথ্যা মামলায় জড়িয়েছিলো তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। এসময় বক্তারা আরো বলেন, কোর্টে যেদিন হাবিবুল ইসলাম হাবিবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছিলো , সেদিন বিএনপির নেতাকর্মীদের মিছিলের সামনে আওয়ামীলীগ ও পেছনে পুলিশের পেটুয়া বাহিনীর সদস্যরা প্রতিরোধ করেছিলো। সেদিন বাক স্বাধীনতা ছিলনা। আজ দেশ স্বাধীন, তাই মানুষ স্বাধীনভাবে কথা বলার সাহস পাচ্ছে ।
 যারা ক্ষমতার অপব্যবহার করে  মিথ্যা মামলা
দিয়ে জেল জুলুম চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান বক্তারা । সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সহ-সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..