রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাতক্ষীরার কলারোয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ আটক-২

এস এম হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরার কলারোয়া
উপজেলা সদর থেকে এক নারীসহ দুই জনকে অস্ত্রসহ আটক করা
হয়েছে। র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদরের হাসপাতাল রোড এলাকা থেকে তাদের আটক করেন। আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলা তুজলপুর গ্রামের
মিজানুর রহমানের মেয়ে মনজিয়া আক্তার (৩৪) ও মাগুরা গ্রামের
ইলিয়াস মোল্লার ছেলে আনোয়ার হোসেন (৩৭)।
র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি নাজমুল হক
বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সন্ত্রাসী কার্যক্রমের
জন্য কয়েকজন সীমান্ত এলাকা থেকে অস্ত্র নিয়ে কলারোয়া উপজেলা সদরের হাসপাতাল রোড এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময়
সন্দেহভাজন একটি মোটরসাইকেল সেখানে পৌঁছালে সেটি তারা গতিরোধ করে। পরে মোটর সাইকেলে থাকা নারী মনজিয়া আক্তার ও আনোয়ার হোসেনের দেহে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশী তৈরী ওয়ান শুটারগান। পরে উক্ত ওয়ান শুটার গানসহ তাদের আটক করা হয়।
কলারোযা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কলোরোযা থানায় গ্রেপ্তারকৃতদের
বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..