রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাকিব খানের পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

টিকটকার জুনিয়ার সাকিব খানের পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী আটক নারায়ণগঞ্জের বন্দরে ঘুমন্ত টিকটকার সাকিব খানের (৩৪) পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রী শিখার বিরুদ্ধে। এ ঘটনায় শিখাকে (২৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) ভোরে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় ঘটনাটি হয়।

আহত সাকিবের সঠিক নাম সাকিল বেপারী। তিনি মাদারীপুর জেলার বাজিতপুর এলাকার মিন্টু বেপারীর ছেলে।সামাজিক যোগাযোগ মাধ্যমে জুনিয়র সাকিব খান নামে তিনি টিকটক তৈরি করেন। আটক শিখা বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকার জুম্মন মিয়ার মেয়ে। স্বজনরা জানান, সাকিব খান ও তার স্ত্রী শিখা দুই জনই মাদকাসক্ত। তারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কন্টেন্ট তৈরি ও টিকটক ভিডিও করে আসছেন। সাকিব ও তার স্ত্রী শিখার একাধিক বিয়ে হয়েছিলো। বিভিন্ন বিষয় নিয়ে তারা প্রায় ঝগড়া করতো। তারা পরকীয়া প্রেম নিয়ে একে অন্যকে সন্দেহ করে ঝগড়া করতো। এরই জেরে মঙ্গলবার ভোরে ঘুমন্ত সাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেলেন শিখা। সাকিবের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দৈনিক সংগ্রাম প্রতিদিন কে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার ওপর পাওয়া যায়। স্ত্রী শিখাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে কেটে ফেলা গোপনাঙ্গের অংশ উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী মামলার কার্যক্রম চলমান আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..