সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
দৌলতদিয়ায় বাসডুবি: ঘটনাস্থল পরিদর্শনে নৌ মন্ত্রণালয়ের তদন্ত টিম ভোলার ৪১৫ প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন আরেকটি পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প সরকার প্রত্যাহার করল প্রিপেইড মিটারের মাসিক চার্জ হোমনায় সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী নড়াইলে পাম্প ম্যানেজার হত্যা: প্রতিবাদে সব তেলের পাম্প বন্ধ গলাচিপায় স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন রাঙ্গাবালী উপকূলে টাইগার চিংড়ির জোয়ার, বদলে যাচ্ছে নারীদের জীবন বাঞ্ছারামপুরে গরু চুরির ঘটনায় এএসআই মাসুদ বরখাস্ত ‘ডিপ স্টেট’ থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব: আসিফ মাহমুদের দাবি

সিংড়া ৫ম পর্যায়ের ২য় ধাপে ৬০টি গৃহ পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন পরিবার

আমিনুল হক সিংড়া,(নাটোর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪

মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না-মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। নাটোর জেলার সিংড়া উপজেলায় মোট ২০৭৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার রয়েছে। এর মধ্যে ১ম, ২য়, ৩য়, ৪র্থ পর্যায় এবং ৫ম পর্যায়ের (১ম ধাপে) মোট ২০১৩ টি গৃহ নির্মিত হয়েছে। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ জুন ২০২৪ তারিখে সিংড়া উপজেলায় ৫ম পর্যায়ের (২য় ধাপে) নির্মিত ৬০ টি গৃহ শুভ উদ্বোধন করবেন। এর মধ্যে (২০ টি গৃহ হরিজন পল্লী, সিংড়া পৌর এলাকার বালুভরা মৌজায় এবং ৪০ টি গৃহ ডাহিয়া ইউনিয়নের পিপলশন আশ্রয়ণ প্রকল্পের পুরাতন/জরাজীর্ণ ব্যারাক অপসারণ করে নির্মাণ করা হয়েছে এবং পূর্বে জরাজীর্ণ ব্যারাকে বসবাসরতদের মধ্যে বন্টন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানটি সিংড়া উপজেলা পরিষদ হলরুম এ সকাল  ঘটিকা শুরু হবে।

রবিবার (৯ জুন) বিকাল চারটায় উপজেলা পরিষদ প্রশাসনিক হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মিম তাবাসসুম প্রভা।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি বোরহান উদ্দিন মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন হোসেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..