রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কুকুরের দল তাকে একা পেয়ে কামড়ে ছিন্নভিন্ন করে ফেলে

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪

ময়মনসিংহের নান্দাইলে একদল কুকুরের আক্রমণে ইজাজুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) ভোরে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারানিপাড়া নদীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইজাজুল ইসলাম উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে। নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইজাজুল ইসলামের মা-বাবা কেউ নেই। তিনি বিয়ে করেননি। পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারানিপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে ব্যবসা করতেন।রোববার ভোরে ভাড়া বাসা থেকে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একদল কুকুর তাকে একা পেয়ে কামড়ে নাড়ি-ভুঁড়ি বের করে ফেলে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশ কামড়ে ছিন্নভিন্ন করে ফেলে। এ সময় এক নারী টের পেয়ে লাঠি নিয়ে তাড়া করলে কুকুরের দল চলে যায়। পরে ওই নারী আশপাশের লোকজনকে ডাকাডাকি করে নিয়ে আসার আগেই ইজাজুল মারা যান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..