রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সিংড়ায় হজ্ব গমনে ইচ্ছুক হাজীদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার বিতরণ 

আমিনুল হক সিংড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
নাটোরের সিংড়ায় হজ্ব গমনে ইচ্ছুক হাজীদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় ডাক ও  টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের নিজেস্ব বাসভবনে, আরাফাতি হাজী কল্যাণ পরিষদ কর্তৃক থেকে ষাট জন ব্যক্তিকে  সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় প্রতিমন্ত্রী পলক ভার্চুয়ালে হজ্ব যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার পক্ষ থেকে বিশেষ উপহাড়ের পাশাপাশি  একটি করে গাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, আলহাজ্ব রুহুল আমিন, আরাফাতি হাজী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ, সাবেক সভাপতি আলহাজ্ব আবু জাহেদ মোল্লা জুরান, সহ-সভাপতি আলহাজ্ব শাহাদত হোসেন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ মহসিন আলম। সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে মোনাজাত করেন আলহাজ্ব হজরত মৌওলানা আলী আকবর সাহেব।
আমিনুল হক

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..