সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

সাভারে বাড়ির জানালা কেটে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে 

সাভার প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

সাভারে বাড়ির জানালা কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে । গত সোমবার( ১৮ ই মার্চ ) আনুমানিক রাত ২ টার দিকে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামের জাহিদুল ইসলাম জাহিদের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির জানালার দুইটি  গ্রিল কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে ।ডাকাতি সম্পর্কে জাহিদ বলেন ” আনুমানিক রাত ২ টার দিকে হঠাৎ আমার রুমে দুই জন লোক দেখতে পাই, তাদের দেখার সাথে সাথে তারা আমার মাথায় পিস্তল ধরে বলে কোন কথা বলা যাবে না এবং তারা আমার কাছে আলমারির চাবি চায় আমি সাথে সাথে তাদের কথা মত আলমারির চাবি দিয়ে দেই। পরে তারা পাশের রুমে আমার মেয়ে ও স্ত্রী কে জিম্মি করে এবং আমাদের বাসার সকলের মোবাইল গুলো তাদের কাছে নিয়ে যায়। পরে তারা আমার বাসা থেকে নগদ দুই লক্ষ টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। তাদের যাওয়ার চিত্র সি সি টিভি ফুটেজে পাওয়া গেছে । রাত আনুমানিক তিন টার দিকে তারা আমাদের বাড়ি থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় তারা আমাদের বাসার সামনে সব গুলো মোবাইল রেখে যায়,তারা মোট ৪-৫ জন ছিল”। সকালে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সেলিম মন্ডল ঘটনা স্হল পরিদর্শন করেন এবং তিনি বলেন ‘যে ডাকাতির ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক আমি আমার ইউনিয়নের সকল মেম্বর ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে অতি অল্প সময়ের মধ্যে একটা ব্যবস্হা গ্রহণ করবো যাতে অদুর ভবিষতে এই ধরনের ঘটনা আর না ঘটে ‘। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী ঘটনা স্হল পরিদর্শন করেছেন এবং তিনি আমাদের বলেন মামলার প্রস্তুতি চলছে ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..