বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

লৌহজংয়ে যুবলীগের শান্তি ও প্রতিবাদ সমাবেশ

ফৌজি হাসান খান রিকু,   লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
 বিএনপি ও জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আওয়ামি যুবলীগ শান্তি ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পদ্মা সেতু (উত্তর) থানার পাশে লৌহজং উপজেলা আওয়ামি যুবলীগের আয়োজনে এই শান্তি ও প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশ শেষে এক প্রতিবাদ মিছিল করে উপজেলা আওয়ামি যুবলীগ। মিছিলটি পদ্মা সেতু (উত্তর) থানার কাছ থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহা সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়।
লৌহজং উপজেলা আওয়ামি যুবলীগের সভাপতি আলমগীর কবির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল, কেন্দ্রীয় কমিটির সদস্য আজমির হোসেন ও আনিসুর রহমান রিয়াদ, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিমুল্লাহ খান সেন্টু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, মনির হোসেন মাষ্টার।
এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামি যুবলীগের সাংগঠনিক সম্পাদক সান্জিদ খান, সহ সম্পাদক রাসেল আলম রাজু, চঞ্চল মৃধা, রিয়াদ ঢালী, দিদার মোল্লা, মো. টয়েস বেপারী, শেখ মুক্তার হোসেন, দেওয়ান আওলাদ হোসেন, শামীম হোসেন, মিজু আহাম্মেদ প্রমুখ।#

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..