রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লৌহজংয়ে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০

ফৌজি হাসান খান রিকু,   লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
 মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৭০ কেজি গাঁজা ও ১৭৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।
গতকাল সোমবার (২৩ অক্টোবর) দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদবদ্রব্যসহ গোলাম রসুল হৃদয় (২৬)-কে আটক করা হয়। র‍্যাব-১০ এর উপপরিচালক (মিডিয়া অফিসার) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল এ ব্যবসায়ী। পিরোজপুর জেলার নেছারাবাদ থানার স্বরূপকাঠি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল্লাহ্ আল মামুনের পুত্র গোলাম রসুল হৃদয়। অভিযান পরিচালনা করে ৭০ কেজি গাঁজাসহ ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২৬ লাখ ২৫ হাজার টাকা।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামিকে এখনও লৌহজং থানায় হস্তান্তর করা হয়নি। তবে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..