রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

এস এম হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  “স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগর সমুহই চালিকা শক্তি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা    অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ সাতক্ষীরার যৌথ আয়োজনে এ দিবসটি পালিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও  গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ সাকিউল আযম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন  কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  কৃষ্ণা রায়সহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ। এসময উপস্থিত ছিলেন।
গণপূর্ত বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী তানভীর হোসেন, উপ- সহকারী প্রকৌশলী মো. ফিরোজ হাসান, ক্যাশিয়ার শেখ মেহেদী হাসান, গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা সভা শেষে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  শেখ মঈনুল ইসলাম মঈন বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ব বসতি দিবসের উদ্বোধন করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..