রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর 

মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাপের কামড়ে রাশেদা বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউপি সদস্য মমতাজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (৬ আগস্ট) রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। রাশেদা বেগম ওই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।
স্বজনরা জানান, ওই রাতে  রাশেদা প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার সময় তার পায়ে বিষধর সাপ দংশন করে। বিষয়টি গুরুত্ব না দিয়ে ইঁদুর-চিকা কামড় দিয়েছে মনে করে বিছানায় শুয়ে পড়ে প্রায় একঘন্টা পর বিষের তীব্রতা অসহনীয় পর্যায়ে গেলে রাশেদা চিৎকার শুরু করে। পরে তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাকে সাপে কামড় দিয়েছে বলে নিশ্চিত করে চিকিৎসকরা। তাকে দ্রুত বগুড়া নেয়ার পরামর্শ দিলে স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে কিছুক্ষণ পর রাশেদার মৃত্যু হয়।
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫নং ওয়ার্ড সদস্য মমতাজ হোসেন সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..