রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ফরিদপুরে নারীকে ধর্ষণের পর হত্যা: ৫ আসামিকে ফাঁসির আদেশ

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

ফরিদপুরের মধুখালীতে এক নারী পাটকল শ্রমিককে গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসাথে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন। এ সময় সকল দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আসামিরা হলেন- চুন্নু সিকদার, নাজমুল হোসেন তেবেজ, ইসলাম মীর, আতিয়ার মোল্যা, নাসির খান নয়ন। এদের সকলের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৬ অক্টোবর জেলার মধুখালী উপজেলার কামারখালী এলাকায় ওই নারীকে একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা। পরে ঘটনাটি জানাজানি হতে পারে এমন শঙ্কা থেকে আসামিরা ভুক্তভোগীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে লাশ মাঠের মধ্যে ফেলে রেখে চলে যায়

পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে নিহতের মা বাদী মধুখালী থানায় মামলা দায়ের করেন। পরে মোবাইলের কল লিস্টের সূত্র ধরে আসামি শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ আজ দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেয়।

মামলায় সরকার পক্ষের আইনজীবী স্বপন পাল জানান, আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..