রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গাইবান্ধায় চিনি বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

গাইবান্ধা জেলা প্রতিনিধি। 
  • আপলোডের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
গাইবান্ধায় চিনি বোঝাই ট্রাক উল্টে চালক নিহত
(মোঃ ইসমাইল সিরাজী) গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সদর উপজেলায় চিনি বোঝাই ট্রাক উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী ।
রোববার (২৬  মার্চ) রাত ১২টায়  উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গাইবান্ধা-নাকাইহাট সড়কের যোগিপাড়া নামক স্থানে এ দূূর্ঘটনা ঘটে।
নিহত চালক গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দস্যু নারায়নপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আলামিন (২৮)।
স্থানীয়রা জানান, রোববার রাতে চিনি বোঝাই ট্রাকটি সদর উপজেলার যোগিপাড়া নামক স্থানে পৌঁছালে দ্রুত গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় এলাকাবাসী এসে ট্রাকের ভেতরে আটকা পড়া ট্রাক ড্রাইভারকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ দুর্ঘটনায় চালকের সহকারী মাহাবুব হোসেন (২২) গুরুতর আহত হলে চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
গাইবান্ধা সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, রোববার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। জানতে পেরেছি ট্রাকটি চিনি বোঝাই করে গাজীপুর থেকে গাইবান্ধায় যাচ্ছিল। পরিচয় নিশ্চিত হওয়ার পর দূর্ঘটনায় নিহত চালক ও আহত চালকের সহকারীর পরিবারে খবর দেওয়া হয়েছে ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..