রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

যশোরের বাঘারপাড়া উপজেলার একটি স্কুলের পিকনিকের বাস দূর্ঘটনায় নিহত ১: আহত ৩৫

মতিন গাজী (যশোর জেলা প্রতিনিধি)
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার বরাশুর নামক স্থানে যশোরগামী পিকনিকের বাস দূর্ঘটনা এক জন নিহত ও অপর ৩৫ জন আহতের ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। মারাত্মক ভাবে আহত ২০জনকে যশোর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনটি গাড়িতে করে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বিদ্যালয়ের শিক্ষার্থীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শিক্ষাসফরে করতে গিয়েছিল। ফেরার পথে তাদের বহনকারী একটি বাস দূর্ঘটনার কবলে পড়ে। অন্যগাড়ীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহত ব্যক্তির নাম বিদ্যুত বিশ্বাস(৫০) তিনি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য।
তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী গ্রামের গকুল চন্দ্র বিশ্বাসের ছেলে বলে জানা যায়।
কাশিয়ানী থানার এস,আই দেওয়ান সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারী)রাত ৮:৩০ মিনিটের দিকে টুঙ্গিপাড়া থেকে পিকনিক শেষে যশোরের বাঘারপাড়ার বাকড়ী গ্রামে ফিরছিল শিক্ষাসফরে আসা শিক্ষার্থীরা। পথিমধ্যে ঘটনাস্থলে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রাস্তার পাশে গাছের সাথে গিয়ে সজোরে ধাক্কা লাগিয়ে দেয়,ফলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।এ সময় অন্তত ৩৬ জন আহত হয়।
ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিদ্যুত বিশ্বাসকে চিকিৎসারত ডাক্তার মৃত ঘোষনা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..