সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

চকরিয়ায় মাতামুহুরী নদী সংলগ্ন সবজি ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার 

কক্সবাজারের প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
 কক্সবাজারের চকরিয়া বেতুয়া বাজার ব্রীজের দক্ষিণ পাশে মাতামুহুরী নদী সংলগ্ন সবজি ক্ষেত থেকে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বেলাল উদ্দিন(৩৫) নামের এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বেলাল উদ্দিন পুর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আনিস পাড়া গ্রামের মৃত মোহাম্মদ মজ্জানের ছেলে পেশায় সে ড্রাইভার বলে জানা যায়।
নিহতের বড় ভাই মোহাম্মদ বাদশা  বলেন, বেলাল উদ্দিন পেশায় একজন ড্রাইভার ছিল। সাম্প্রতিক সময়ে তার মালিকানাধীন দুটো ডাম্পার গাড়ি বিক্রি করে একই ইউনিয়নের সেকান্দর পাড়া এলাকার জামাল উদ্দিনকে নিয়ে নোয়াখালীতে ব্যবসা করতো এতটুকুই জানতাম। কয়েকদিন আগে নোয়াখালী থেকে বাড়িতে এসেছে। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। বুধবার দুপুরে স্থানীয় লোকজন নদীতে গোসল করতে যাওয়ার সময় নদীর তীরে টমেটো ক্ষেতের মধ্যে এক নারী বেলালের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জাব্বার সহ তিনি উপস্থিত থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..