রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পাইকগাছায় বেপরোয়া গতিতে মটর বাইক চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন -ইউএনও মমতাজ বেগম

এম জালাল উদ্দীন। পাইকগাছা প্রতিনিধি। 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
সমসাময়ীক প্রেক্ষাপটে  উঠতি বয়সের যুবকদের মধ্যে সড়কেগুলোতে জিকজ্যাক স্টাইলের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে।সেইলক্ষে এব্যাপারে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে  এধরনের অপরাধ প্রবণতা রোধ আইনী ব্যবস্থার ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। তাহারই প্রতিফলন শরুপ অভিযানে নেমে পড়েন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।  মোটরসাইকেল ব্যবহারে বৈধ কাগজপত্র ও সরকারি নিয়মনীতিতে আনতে পাইকগাছার পৌরসদরের বিভিন্ন স্থানে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন প্রশাসনের এ অফিসার।
বুধবার সকালে উপজেলার সড়ক গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম। সড়কে জিকজ্যাক স্টাইলের বেপরোয়া গতিতে মটর গাড়ী চালানো, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে সোলাদানা ইউনিয়নের ছালুবুনিয়া গ্রামের হিরন্ময় ঢালীকে সড়ক পরিবহণ আইন ২০১৮ মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এধরনের অপরাধ করবে না মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, আনসার জাহাঙ্গীর, সুচিন সহ সঙ্গীয় ফোর্স। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং জিকজ্যাক স্টাইলের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অপরাধে জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
লাইসেন্সবিহীন মোটরসাইকেলে সড়কে বেপরোয়া হয়ে গেছে, তাই দুর্ঘটনা এড়াতে সড়ক আইন মেনে চলতে ও মোটরসাইকেল চলাচলে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে এ অভিযান চলমান থাকবে৷ পাশাপাশি তিনি এব্যাপারে সকলকে সরকারি আইন অনুসরণ করার প্রতিও উদ্বুদ্ধ করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..