সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

জেলা প্রশাসকের পরিকল্পনায় স্বপ্ন যাত্রা এ্যাম্বুলেন্স হস্তান্তর এমপি নয়নের।

রায়হান হোসেন রায়পুর (লক্ষ্মীপুর)
  • আপলোডের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

প্রধানমন্ত্রীর স্বপ্ন “আমার গ্রাম, আমার শহর” বাস্তবায়নে এবার লক্ষ্মীপুর জেলার রায়পুুর উপজেলার ৪টি ইউনিয়নে গ্রামীণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অনলাইন অ্যাম্বুলেন্স সার্ভিস ও গাড়ি হস্তান্তর উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেলে চরপাতা উপজেলা পরিষদ চেয়ারম্যান এর আঙ্গিনায়।

প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও স্বপ্ন যাত্রা এ্যাম্বুলেন্স এর পরিকল্পনাকারী মোঃআনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক নুর ই আলম, উপজেলা পরিষদ চেয়ার মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াসউদ্দিন রুবেল, ইউএনও অনজন দাশ, চেয়ারম্যানদ্বয় সুলতান মামুনুর রশিদ , শাহিনুর বেগম রেখা ,ইউছুফ জালাল ও তাফাজ্জল হোসেন এ্যাম্বুলেন্সটি গ্রহণ করেন । রায়পুর উপজেলার ৪নং সোনাপুর, ৫নং চরপাতা, ৬নং কেরোয়া ও ৭নং বামনী ইউনিয়নবাসীর জন্য উপকৃত হবে বলে জানান উপস্থিত অতিথিরা।

এলজিএসপি-৩ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিচালনা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..