সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত। 

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ জাহাঙ্গীর আলম রানা 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
পুরোহিতের মন্ত্রপাঠ ও ঢাকের বাদ্য সহ নানা আয়োজনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ার খোকসায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হয়েছে।সনাতন ধর্মমতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন।
সরস্বতী পূজা উপলক্ষে বৃহস্পতিবার সকালে খোকসা জানিপুর  সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে,  শিক্ষা প্রতিষ্ঠানে  সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পূজা দিতে উৎসাহিত করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস ও তার সহধর্মিনী রিতু বিশ্বাস।
এ উপলক্ষে প্রসাদ বিতরণ করা হয়। বিশেষ করে শিক্ষার্থীরা তাদের জ্ঞান অর্জনের জন্য সরস্বতী পূজার আয়োজন করে।
সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এই পূজায় মনোযোগী হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..