সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

নড়াইলে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত,

নড়াইল প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

রোববার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে নড়াইল পৌরসভার বিলের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান, দৈনিক সংগ্রাম প্রতিদিন কে জানান, নিহতদের মধ্যে আসাদুল শেখ (৩৫) নামে এ জনের পরিচয় মিলেছে। সে বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার আ.গফুর শেখের ছেলে। তবে অন্য জনের পরিচয় পাওয়া যায়নি।

নড়াইলের বিভিন্নস্থানে দীর্ঘদিন ধরে গরু চুরি হয়ে আসছে । এরই ধারাবাহিতকায় রোববার দিবাগত রাতে সদর উপজেলার বিড়গ্রামের রেবু বিশ্বাসের বাড়িতে হানা দেয় ৬/৭ জনের চোর চক্র। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করে। এরময় চোরের দল পালানোর চেষ্টা করলে পৌরসভার উজিরপুর খাড়ারবিলের মধ্যে ধরে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। পরে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় এবং অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। অন্য জনের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..