রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সংবাদ প্রকাশের জের লামায় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মোঃসোহেল আরমান কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

ডিজিটাল নিরাপত্তা আইনে যুগান্তরের বান্দরবানের লামা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াছসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন খুরশিদা নামের এক মহিলা। ওই মহিলা এর আগে বিরোধ মীমাংসা করতে গিয়ে আজিজনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মহরমসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন।

বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলা করা হয়। এ সময় সাইবার ট্রাইব্যুনাল আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই কক্সবাজারকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় আসামিরা হলেন— মোহাম্মদ ইলিয়াছ, নাজিম উদ্দিন রানা, জয়নাল আবেদীন মানিক, আকিব হাসান, মোহাম্মদ মামুন, সোহাগ মিয়া, আসাদুজ্জামান, আব্দুল মতিন ও সাদ্দাম হোসেন। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২১, ২৫ ও ৩৫ ধারার অভিযোগ আনা হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে ‘লামায় বিরোধ মীমাংসায় গিয়ে মামলায় হয়রানি’ নামে যুগান্তরে একটি নিউজ প্রকাশিত হয়। মূলত এই প্রতিবেদন প্রকাশের জেরে এই মামলাটি দায়ের করা হয়। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে সাংবাদিককে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক মহল।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..