রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ধর্ষণ মামলায় খুলনায় একযুগ পর একজনের যাবজ্জীবন

মোঃ নজরুল ইসলাম সেজান, খুলনা মেট্রো প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

ধর্ষণ মামলায় র‌ফিকুল ইসলাম ঢালী‌ নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দি‌য়ে‌ছেন আদালত । একইসা‌থে তা‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরও ৬ মা‌সের সশ্রম কারাদন্ড দেওয়া হ‌য়ে‌ছে। এছাড়া ধর্ষণের ফ‌লে জন্ম নেওয়া সন্তান‌কে পিতৃ প‌রিচয় দেওয়ার সিদ্ধান্ত দেয় আদালত। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

বৃহস্প‌তিবার খুলনা নারী নির্যাতন দমন ট্রাইব‌্যুনালের বিচারক আঃ সালাম খান এ রায় ঘোষণা ক‌রেন।

রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফ‌রিদ আহমেদ।

আদাল‌তের সূত্র জানায়, আসা‌মি র‌ফিকুল ইসলাম ঢালী ও ভিক‌টিম মহানগরীর ছোট বয়রা গোলদারপাড়া এলাকার বা‌সিন্দা ও পরস্পর প্রতি‌বেশী। ধর্ষণের শিকার হওয়া ওই নারী‌কে আসা‌মি বি‌য়ের প্রলোভন দে‌খি‌য়ে ২০০৯ সা‌লের ২৬ আগস্ট থে‌কে একই বছ‌রের ১৬ অ‌ক্টেবর পর্যন্ত একা‌ধিকবার ধর্ষণ ক‌রে।

ভিক‌টিম অন্তসত্বা হ‌য়ে পড়‌লে আসা‌মি‌কে বি‌য়ের জন‌্য চাপ দি‌তে থা‌কে। এক পর্যায়ে ভিকটিমকে বি‌ভিন্ন ধর‌নের হুম‌কি দি‌তে থা‌কে আসা‌মি। পরবর্তী‌তে ভিক‌টিম র‌ফিকুল ইসালাম ঢালী‌কে আসা‌মি ক‌রে সোনাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দা‌য়ের ক‌রেন। সোনাড‌ঙ্গা থানার এসআই মুনসুর শ‌ফিকুল ইসলাম ২০১০ সা‌লের ২৬ জানুয়া‌রি র‌ফিকুলকে আসা‌মি ক‌রে আদা‌লতে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..