রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কুষ্টিয়া’ঝিনাইদহ মহাসড়কের গতির প্রতিযোগিতা দুই মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন তিনজন।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল গড়াই ফ্লাওয়ার মিলের সামনে গতির প্রতিযোগিতা করতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন তিনজন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানান, সদরের ভাদালিয়া থেকে দুটি মোটরসাইকেলে করে শহরের দিকে আসছিলেন চারজন। পথে তারা গতির প্রতিযোগিতায় লিপ্ত হয়। রাত আটটার দিকে গড়াই ফ্লাওয়ার মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটির ধাক্কা লাগে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের দুই আরোহী। হাসপাতাল নেয়ার পর মারা গেছেন আরও একজন। বেঁচে থাকা একজনের অবস্থাও গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতরা হলো সদরের কুমারগাড়া এলাকার, রাহুল ও ফারুক মিস্ত্রি এবং মোহিনী বিল এলাকার জুয়েল। এদের সকলের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। ঘটনায় আহত একজনের নাম বিপ্লব। তার বাড়ি চৌড়হাস এলাকায়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..